Legal Agreement

ব্যবহারের শর্তাবলী ও নীতিমালা (Terms & Policy)

সর্বশেষ পরিমার্জন: আগস্ট ২০২৬ · phiSolve ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।

১. প্ল্যাটফর্ম ব্যবহারের নীতিমালা

phiSolve একটি একাডেমিক ডাউট-সলভিং প্ল্যাটফর্ম। এখানে শুধুমাত্র পড়াশোনা, পরীক্ষা এবং পাঠ্যক্রম সংশ্লিষ্ট প্রশ্ন, উত্তর ও শিক্ষামূলক আলোচনা করা যাবে। কোনো ধরনের স্প্যামিং, রাজনৈতিক, ধর্মীয় অবমাননাকর বা অসদুপায়মূলক কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ।

২. ইউজার একাউন্ট ও নিরাপত্তা

আপনার অ্যাকাউন্টের তথ্যের গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব আপনার। একই অ্যাকাউন্ট একাধিক ব্যক্তির মাঝে শেয়ার করা প্ল্যাটফর্মের নিয়মের পরিপন্থী। নিয়ম ভঙ্গ করলে সাময়িকভাবে বা স্থায়ীভাবে অ্যাকাউন্ট স্থগিত (Suspend/Block) করা হতে পারে।

৩. পার্টনার প্ল্যাটফর্ম ও কোর্স এক্সেস

phiSolve-এর বিভিন্ন পার্টনার ইনস্টিটিউট (যেমন: Physics Hunters)-এর শিক্ষার্থীরা তাদের নির্ধারিত কোর্স কোটা অনুযায়ী ডাউট সমাধান সুবিধা পাবেন। কোর্সের মেয়াদ বা অ্যাক্সেস পার্টনার প্ল্যাটফর্মের নীতিমালার ওপর নির্ভরশীল।

৪. বৌদ্ধিক সম্পত্তি ও কন্টেন্ট ওনারশিপ

শিক্ষার্থী ও সলভারদের পোস্ট করা প্রশ্ন ও সমাধান phiSolve প্ল্যাটফর্মে শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদর্শিত ও সংরক্ষিত থাকবে। প্ল্যাটফর্মের কোনো উপাদান অননুমোদিতভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে কপি বা ক্লোন করা বেআইনি।

৫. মডারেশন ও রিপোর্ট ব্যবস্থা

আমাদের মডারেশন টিম প্ল্যাটফর্মের সুস্থ পরিবেশ বজায় রাখতে সর্বদা সক্রিয়। কোনো কন্টেন্ট নীতিমালার বাইরে গেলে যেকোনো ব্যবহারকারী তা রিপোর্ট করতে পারেন এবং মডারেটর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।